সোমবার   ১৬ মার্চ ২০২৬   চৈত্র ১ ১৪৩২   ২৭ রমজান ১৪৪৭

চীনে নিখোঁজ আরো এক কানাডীয়

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:০৫ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

চীনে আরো এক কানাডীয় নাগরিক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ এ ব্যক্তির নাম মাইকেল স্পাভোর।

কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা তাদের নিখোঁজ যাওয়া এ দ্বিতীয় নাগরিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। তবে তাদের ধারণা তাকেও আটক করেছে চীন।

এর আগে সম্প্রতি কানাডার এক সাবেক কূটনীতিককে আটক করা হয় চীনে। চীনা টেলিকম জায়ান্ট কোম্পানি হুয়াওয়ের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মেং ওয়ানঝুকে যুক্তরাষ্ট্রের নির্দেশে কানাডার পুলিশ দেশটি থেকে আটক করার পর বেইজিং ওই কানাডীয় কূটনীতিককে আটক করে।- খবর বিবিসি’র

 

চলতি সপ্তাহে উত্তর কোরিয়ার সীমান্তের কাছে ডানডংয়ের ব্যবসায়ী মাইকেল স্প্যাভোরের সঙ্গে যোগাযোগ হয়েছিল কানাডীয় কর্মকর্তাদের। ওই কানাডীয় নাগরিক জানিয়েছিলেন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুইলাউমি বেরুবে জানিয়েছেন, স্প্যাভোর কোথায় আছেন সে বিষয়টি নিশ্চিত হতে কানাডা দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।

চলতি সপ্তাহে চীনে আটক কানাডার সাবেক কূটনীতিক মাইকেল কভরিগকে আটক করা হয়। ওই ঘটনা রেশ কাটতে না কাটতেই স্প্যাভোর নামের আরো এক কানাডীয় নিখোঁজ হলেন।

চীনের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চীনের নিরাপত্তার জন্য ক্ষতিকর এমন কাজে কভরিগ জড়িত রয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে।