সোমবার   ১৬ মার্চ ২০২৬   চৈত্র ১ ১৪৩২   ২৭ রমজান ১৪৪৭

তুরস্কে ট্রেন দুর্ঘটনায় নিহত ৪

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:০২ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

তুরস্কের রাজধানী আঙ্কারার নিকটবর্তী এক স্থানে দ্রুত গতির ট্রেন লাইনচ্যুত হয়ে ব্রিজের সঙ্গে সংঘর্ষে অন্তত ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৩ জন।- খবর সিএনএন ও আনাদলু এজেন্সি’র

আঙ্কারার গভর্নর ভ্যাসিপ সাহিন বৃহস্পতিবার এক বিবৃতিতে এ দুর্ঘটনার সংবাদ জানান।

দুর্ঘটনাস্থলের কাছেই আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর সাড়ে ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এতে ৪ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছে। হতাহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

 

দ্রুতগতি সম্পন্ন এ ট্রেনটি আকস্মিকভাবে লাইনচ্যুত হয়ে আঙ্কারার মার্সান্দিয স্টেশনের একটি ওভার পাস ব্রিজের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এর ফলে ওভার পাস ব্রিজটি ট্রেনটির দু’টি বগির ওপর ধ্বসে পড়ে। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনা কবলিত ট্রেনটিতে মোট ২০৬ জন যাত্রী ছিল। কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ বের করতে তদন্ত শুরু করেছে।