রোববার   ১৫ মার্চ ২০২৬   ফাল্গুন ৩০ ১৪৩২   ২৬ রমজান ১৪৪৭

বিশ্ব মুসলিম ব্যক্তিত্ব নির্বাচিত হলেন এরদোয়ান

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৪৬ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৮ সোমবার

তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ানকে ‘বিশ্ব মুসলিম ব্যক্তিত্ব ২০১৮’ নির্বাচিত করেছে নাইজেরিয়ার একটি ইসলামপন্থী দৈনিক। বিশ্বজুড়ে নিপীড়িত মুসলমানদের অধিকারের পক্ষে কাজ করায় তাকে এ খেতাব দেয়া হয়।

নাইজেরিয়া মুসলিম নিউজ নামের দৈনিকটির প্রকাশক রাশেদ আবু বাকার বলেন, এরদোয়ানকে ‘বিশ্ব মুসলিম ব্যক্তিত্ব’ হিসেবে বেছে নেয়া হয়েছে। এ ক্ষেত্রে তিনি যে প্রভাব বিস্তার করেছেন, তা নিয়ে কোনও বিতর্ক নেই।

তিনি বলেন, নাইজেরিয়ার তার অনেক সমর্থক রয়েছে। এরদোয়ানের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হলেও তিনি তার কণ্ঠ নিচু করেননি। ফিলিস্তিন হত্যাকাণ্ডে পুরো মুসলিম বিশ্ব নীরব থাকলেও এর বিরুদ্ধে কথা বলেছেন এরদোয়ান।

 

এ ছাড়া মিয়ানমারে রোহিঙ্গা ও চীনের উইঘুর মুসলমানদের পক্ষেও কথা বলেন তিনি। কেবল কথা বলেই নিজের দায়িত্ব সারেননি, তাদের মানবিক সাহায্যেও এগিয়ে গেছেন। আন্তর্জাতিক সম্প্রদায় ও মুসলিম বিশ্বে তার প্রভাব অনস্বীকার্য বলে জানান আবু বাকার।

পত্রিকাটির বেছে নেয়া তালিকায় প্রভাবশালী মুসলমানদের মধ্যে এরদোগানের পর রয়েছেন শেখ তামিম বিন হামাদ আল থানি, মাহাথির মোহাম্মদ, শেখ ইউসুফ আল কারজাভী ও সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমান।