রোববার   ১৫ মার্চ ২০২৬   ফাল্গুন ৩০ ১৪৩২   ২৬ রমজান ১৪৪৭

টোঙ্গা উপকূলে ৬.৪ মাত্রার ভূমিকম্প

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৪৩ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৮ সোমবার

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র টোঙ্গা উপকূলের অদূরে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে সুনামির সতর্কতা জারি করা হয়নি।

সোমবার টোঙ্গার রাজধানী নুকু’আলেফার প্রায় ৮৫ কিলোমিটার উত্তরে এ ঘটনা ঘটে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এই তথ্য জানায়।

এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। এ ব্যাপারে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্ককরণ কেন্দ্র জানায়, এ ভূমিকম্পজনিত কারণে সুনামির কোন হুমকি নেই।

 

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের ১শ’ কিলোমিটার গভীরে ছিল বলেও সতর্ক কেন্দ্রটি জানিয়েছে।