গলায় ফাঁস দেয়া মায়ের পেট থেকে বেরোলো নবজাতক!
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৩৫ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৮ সোমবার
গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন অন্তঃসত্ত্বা এক নারী। পরে ওই নারীর মরদেহ উদ্ধার করতে গিয়ে স্বজনরা দেখেন মায়ের পেট থেকে বেরিয়ে ঝুলছে তার নবজাতক। সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের কাটনী জেলায় এমনই এক ঘটনা ঘটেছে। -খবর বিবিসির।
গেল বৃহস্পতিবার লক্ষ্মী সিং নামে ওই নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
খবরে বলা হয়, আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করতে গিয়ে দেখেন মায়ের শরীরের সঙ্গে প্লাসেন্টা বা নাড়ি দিয়ে নবজাতকের শরীর তখনো জুড়েছিল।
হাসপাতালে বাচ্চাটিকে মায়ের শরীর থেকে কোন ঝুঁকি ছাড়াই আলাদা করা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে নবজাতকটির অবস্থা স্থিতিশীল বলেও জানান চিকিৎসকরা।
