পূর্ণিমার চাঁদ পবিত্র মক্কার মিনার ছুঁবে আজ
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৩৪ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৮ সোমবার
মুসলমানদের পবিত্র নগরী মক্কায় অবস্থিত পবিত্র কা’বা শরীফের ঠিক ওপরে আজ পূর্ণ পূর্ণিমার চাঁদ দেখা যাবে। কা’বা শরীফের ওপর দূর্লভ এ পূর্ণিমার দৃশ্য সেখানে প্রতি বছরে মাত্র একবারই দেখা যায়। এ দূর্লভ অপরুপ সৌন্দর্য কা’বা শরীফে গ্র্যান্ড মসজিদে আজ নামাজ আদায়কারী মুসল্লীরা উপভোগ করতে পারবেন।
সৌদি আরবের স্থানীয় সময় বিকেল ৪টা ৩৯ মিনিটে মক্কার আকাশে এ চাঁদ প্রথম দেখা যাবে। এটি টানা স্থান পরিবর্তন করে রাত ১১টা ৩২ মিনিটে মক্কা শরীফের ঠিক ওপরে খাড়াখাড়িভাবে অবস্থান করবে। - খবর আমিরাত ২৪/৭
‘জেদ্দা অ্যাস্ট্রোনমি অ্যাসোসিয়েশন’ এর প্রধান মাজিদ আবু জাহিরা জানান, কা’বা শরীফের ওপর খাড়াখাড়ি অবস্থানকালে চাঁদ পৃথিবী থেকে প্রায় ৩ লাখ ৭০ হাজার ১১৫ কিলোমিটার দূরে অবস্থান করবে। এ সময়ে চাঁদ তার মোট আলোর প্রায় ৯৮ দশমিক ৬ শতাংশ আলোও প্রদান করবে।
সৌদি সংবাদপত্র আলাইওয়াম জানিয়েছে, এ পূর্ণিমার চাঁদটি বিশ্বজুড়ে মুসলিম দেশগুলোকে কা’বা শরীফের সঠিক অবস্থান চিহ্নিত করতে সাহায্য করবে।
