রোববার   ১৫ মার্চ ২০২৬   ফাল্গুন ৩০ ১৪৩২   ২৬ রমজান ১৪৪৭

তিন কোটিতেই উড়ন্ত গাড়ি, বুকিং শুরু!

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৩১ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৮ সোমবার

যানজট নিয়ে ত্যক্ত-বিরক্ত? অফিস পৌঁছতে বা প্রয়োজনীয় কাজে যেতে দেরি হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা? আর এক বছর মাত্র। এরপরই এ নিয়ে আর ভাবতে হবে না। এ সমস্যা এড়াতে এবার ফ্লাইং কার নিয়ে আসছে ব্রিটেনের ডাচ সংস্থা পিএএল-ভি ইন্টারন্যাশনাল। কেমন হবে এই গাড়ি? কী-ই বা এর বিশেষত্ব জেনে নেয়া যাক।

২০২০-র মধ্যেই বাজারে আসতে চলেছে এই গাড়ি। তবে ব্রিটেনে এখনই প্রি-বুকিং শুরু হয়ে গেছে। সংস্থাটি জানিয়েছে, প্রথম দিকে ব্রিটেন, ইউরোপ ও আমেরিকায় বিক্রি করা হবে এই গাড়ি। এর জন্য বাংলাদেশি টাকায় গুণতে হবে মাত্র তিন কোটি টাকা!

 

1.তিন কোটিতেই উড়ন্ত গাড়ি, বুকিং শুরু!

এই গাড়ির থাকবে তিনটি চাকা। চলবে পেট্রোলে। জ্বালানি ধারণ ক্ষমতা ১০০ লিটার পর্যন্ত রাখা হয়েছে।

সড়কপথে সর্বাধিক দূরত্ব অতিক্রম করবে ১৩১৫ কিলোমিটার। আর আকাশপথে ৪৮২ কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করার সক্ষমতা রয়েছে।

 

গাড়িটিতে সর্বোচ্চ ২ জন বসার জায়গা রয়েছে। মাল বহনক্ষমতা ২০ কেজির মতো। গাড়িটির ওজন ৬৬৪ কেজি।

 

2.তিন কোটিতেই উড়ন্ত গাড়ি, বুকিং শুরু!

সড়কপথে গাড়িটি সর্বোচ্চ গতি ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। সেখানে আকাশপথে এর গতি হবে ঘণ্টায় ১৮০ কিলোমিটার। ড্রাইভ মোড থেকে হেলিকপ্টার মোডে নিয়ে যেতে সময় লাগবে মাত্র ১০ মিনিট।

গাড়িটির ৩৫০০ মিটার অর্থাৎ প্রায় সাড়ে ১১ হাজার ফুট উঁচু দিয়ে ওড়ার সর্বোচ্চ ক্ষমতা রয়েছে এই গাড়ির।

 

3.তিন কোটিতেই উড়ন্ত গাড়ি, বুকিং শুরু!

পিএএল-ভি জানিয়েছে, ব্রিটেনে এই গাড়ি চালানোর জন্য নিয়ম থাকবে। ইউরোপীয় বিমান সুরক্ষা এজেন্সির যা নিয়ম, এই গাড়িটি সেই নিয়মের আওতায় থাকবে।

সংস্থাটির নির্মিতব্য উড়ন্ত গাড়িতে টেক-অফের জন্য গাড়িটির ৩৩০ মিটার জায়গা লাগবে বলে জানানো হয়েছে।