রোববার   ১৫ মার্চ ২০২৬   ফাল্গুন ৩০ ১৪৩২   ২৬ রমজান ১৪৪৭

ভারতে সড়ক দুর্ঘটনায় সাত নারীসহ নিহত ৮

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:২৭ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৮ সোমবার

ভারতে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। দুর্ঘটনায় নিহত ৮ জনের মধ্যে ৭ জনই নারী। ভয়াবহ এ দুর্ঘটনায় অন্তত ৫০টি গাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।

সোমবার দিল্লি ও হরিয়ানার মাঝামাঝি স্থানে রোটাক-রিওয়ারি মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানিয়েছে, ঘন কুয়াশার কারণে হরিয়ানার ঝাজ্জার উড়ালসড়কের কাছে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে ১০ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। - খবর এনডিটিভি।

 

দুর্ঘটনায় প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, দুর্ঘটনা কবলিত গাড়িগুলোর ধ্বংসাবশেষ রাস্তা থেকে সরিয়ে ফেলা হচ্ছে এবং হতাহতদের গাড়িগুলো থেকে বের করে আনা হচ্ছে।

এদিকে এই দুর্ঘটনার কারণে ওই মহাসড়কে দুই কিলোমিটারব্যাপী যানজটের সৃষ্টি হয়।