বৃহস্পতিবার   ১৬ জুলাই ২০২৬   শ্রাবণ ১ ১৪৩৩   ৩০ মুহররম ১৪৪৮

মায়ের মরদেহ ১৪ দিন আগলে রাখল ছেলে!

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:২০ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৮ সোমবার

এক যুবক ১৪ দিন ধরে তার মায়ের মরদেহ আগলে রাখে। পরে পুলিশে ফোন দেয়। পুলিশকে জানায়, আমি বিই-২২০ থেকে ফোন করেছি। বেশ কয়েকদিন আগে আমার মা মারা গেছেন। বডিটা নিয়ে যান।

ভারতের কলকাতায় মৈত্র ভট্টাচার্য নামে ওই যুবক এমন কাণ্ডটি করেছেন। গেল রোববার রাতে সে থানায় ফোন করে।

ফোন পাওয়ার পরেই দ্রুত ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় পুলিশ। নির্দিষ্ট ঠিকানায় গিয়ে বেল বাজাতেই দরজা খুলে দেন ত্রিশ বছর বয়সী এক যুবক। তিনিই এক তলার একটি ঘরে নিয়ে যান পুলিশকে।

 

সেখানে দেখা যায়, ভেতরের ঘরে বিছানার উপর পড়ে রয়েছে এক বৃদ্ধার মরদেহ। কঙ্কালসার চেহারাই শুধু হয়নি, পুরো শরীরই পচে গলে গেছে। তার পাশে গিয়েই বসে পড়েন ওই যুবক।

পরে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি প্রতিবেশীদের কাছে খোঁজ-খবর নেয়া শুরু করেন তদন্তকারীরা।

খোঁজ নিয়ে জানা যায়, কৃষ্ণা নামের ওই মৃত বৃদ্ধা ছিলেন স্কুল শিক্ষিকা। তার বয়স ছিল ৬৫ বছর। কৃষ্ণার একমাত্র ছেলে মৈত্র।

পুলিশ রাতেই মৈত্রকে আটক করে থানায় নিয়ে যায়। সেখানে তাকে জেরা করতে গিয়ে উঠে আসে বিভিন্ন তথ্য। কিন্তু মা মারা যাওয়ার পর কাউকে খবর না দিয়ে মায়ের মরদেহের সঙ্গে কেন ছিলেন, তার কোন উত্তর দেননি মৈত্র।

পুলিশ জানায়, মৈত্রর মা কখন মারা গেছেন, তার সঠিক তথ্য পুলিশকে সে জানায়নি। কখনো বলছেন আট-নয়দিন আগে, আবার কখনো বলছেন ১৮-১৯ দিন আগে।

 

প্রতিবেশী বলেন, ছোট বেলা থেকেই সামান্য ‘পাগলাটে’ আচরণ করত মৈত্র। গত দুবছরে তা মাত্রা ছাড়া হয়ে যায় বলে দাবি প্রতিবেশীদের।