ইসরায়েলি দুই পুলিশ আহত, হামলাকারী নিহত
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:০০ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার
জেরুজালেমে এক ব্যক্তির ছুরিকাঘাতে ইসরায়েলি পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। ওই সময় দুই পুলিশের গুলিতে হামলাকারী নিহত হন। খবর- এএফপি।
পুলিশের একজন মুখপাত্র জানান, বৃহস্পতিবার সকালে ওল্ড সিটিতে সীমান্তে এ ঘটনা ঘটে। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক নয়। তবে হামলাকারীর বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।
এ ছাড়া বুধবার ইসরায়েলের পশ্চিম তীরে ও বৃহস্পতিবার পৃথক ঘটনায় দুই ফিলিস্তিনি নিহত হন। তারা গুলি ছুঁড়ে হামলা চালান বলে জানা যায়।
জেরুজালেমের ওল্ড সিটির নিয়ন্ত্রণ নিয়ে বিভক্ত ফিলিস্তিন ও ইসরায়েল। তবে ওল্ড সিটির নিয়ন্ত্রণ ইসরায়েলের বাহিনীর হাতে।
