রোববার   ১২ এপ্রিল ২০২৬   চৈত্র ২৮ ১৪৩২   ২৪ শাওয়াল ১৪৪৭

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুক্রবার

নিউজ ডেস্ক :

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:০০ পিএম, ২৫ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

সদ্য সমাপ্ত ব্রুনাই সফর নিয়ে আগামীকাল ২৬ এপ্রিল, শুক্রবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২৫ এপ্রিল, বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রুনাই সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন। সংবাদ সম্মেলন গণভবনে অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, তিন দিনের সফরে ২১ এপ্রিল ব্রুনাই যান প্রধানমন্ত্রী। সফরকালে সাতটি চুক্তি স্বাক্ষর হয়। কৃষি, মৎস্য, পশুসম্পদ, সংস্কৃতি ও ক্রীড়া এবং এলএনজি সরবরাহের ক্ষেত্রে সহযোগিতা জোরদারের লক্ষ্যে এসব চুক্তি স্বাক্ষরিত হয়েছে।