পশ্চিমবঙ্গে বইমেলার উদ্বোধন করেছেন ইমদাদুল হক মিলন
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:০০ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৮ সোমবার
ভারতের পশ্চিমবঙ্গে বইমেলার উদ্বোধন করেছেন বাংলাদেশের সাহিত্যিক ইমদাদুল হক মিলন। শুক্রবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় ব্যারাকপুরে মেলার উদ্বোধন করা হয়।
খড়দার সরকারি মাঠে আয়োজিত ১৯তম এ বইমেলা চলবে সাতদিন। মেলায় পশ্চিমবঙ্গের লেখকদের পাশাপাশি স্থান পেয়েছে বাংলাদেশের লেখকদের বইও। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। পরে প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
