বৃহস্পতিবার   ১৭ সেপ্টেম্বর ২০২৬   আশ্বিন ২ ১৪৩৩   ০৪ রবিউস সানি ১৪৪৮

‘পৃথিবীর কোনো দেশই নিরাপদ নয়’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:৪৬ পিএম, ২১ এপ্রিল ২০১৯ রোববার

শ্রীলংকায় হামলা নিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম।

এক টুইট বার্তায় মুশফিকুর রহিম লিখেছেন, এই ধরণের খবর শুনতে আর ভালো লাগে না। ঘটনায় নিহত এবং হতাহতদের পরিবারের প্রতি আমার গভীর সহানুভূতি। এসব ঘটনা প্রমাণ করে পৃথিবীতে কোনো দেশই এখন আর নিরাপদ নয়।

তার এ টুইটের দুই ঘণ্টার ব্যবধানে শতাধিক মানুষ এতে প্রতিক্রিয়া জানান। তারা সবাই শ্রীলংকার এ ট্রাজেডিতে নিন্দা ও শোক জানান।

প্রসঙ্গত, শ্রীলংকার রাজধানী কলম্বোসহ অন্যান্য এলাকার তিনটি গির্জা ও তিনটি বিলাসবহুল হোটেলে কয়েক দফা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে এখন ১৮৫ জনে দাঁড়িয়েছে বলে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে। নিহতের মধ্যে অন্তত ৩৫ বিদেশি নাগরিক রয়েছেন।