শুক্রবার   ১৭ জুলাই ২০২৬   শ্রাবণ ২ ১৪৩৩   ০১ সফর ১৪৪৮

আবারো ঈদেই আসছে ‘বেপরোয়া’ ববি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৪১ এএম, ২০ এপ্রিল ২০১৯ শনিবার

আবারো আসছে ঈদুল ফিতরে ‘বেপরোয়া’ ছবি নিয়ে হাজির হবেন ঢাকাই ছবির গ্ল্যামার গার্ল ববি হক।কলকাতার রাজা চন্দ পরিচালিত ছবিটিতে ববির বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক রোশান। গেল বছর একটি হলে ছবিটি মুক্তি পেলেও কয়েক দফায় বড় পরিসরে মুক্তি পাওয়ার কথা থাকলেও আর মুক্তি পায়নি ছবিটি। অবশেষে আসছে ঈদে বড় পরিসরে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। 

এমনটিই জানিয়েছেন ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা আলিমুল্লাহ খোকন। তিনি বলেন, ছবিটি গেলো বছর একটিমাত্র হলে মুক্তি পেয়েছিল। যে কারণে দেশের প্রায় অধিকাংশ দর্শকই ছবিটি দেখার সুযোগ পাননি। বেপরোয়া ভালো একটি ছবি। সেজন্য আসছে ঈদে ছবিটি বড় পরিসরে মুক্তি দিতে চাই আমরা।

 

তিনি আরো জানান, বড় পরিসরে মুক্তি দেয়ার জন্য ভালো সময় খুঁজছিল জাজ মাল্টিমিডিয়া। চলচ্চিত্রের জন্য ঈদের চেয়ে ভালো সময় আর হয়না। ফলে আসছে ঈদুল ফিতরকেই নতুন মুক্তির জন্য বেছে নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটি।

জাজ মাল্টিমিডিয়া সূত্র জানিয়েছে, এবার বেশ ভালোভাবেই প্রচারে নামবে তারা। ছবিটিতে রোশান-ববি ছাড়াও অভিনয় করেছেন কাজী হায়াত, শহীদুল আলম সাচ্চু, তারিক আনাম খান, নানা শাহ, রেবেকা, কমল পাটেকর প্রমুখ।