বুধবার   ০১ জুলাই ২০২৬   আষাঢ় ১৭ ১৪৩৩   ১৫ মুহররম ১৪৪৮

৯৯৯ এ ফোন করে উদ্ধার হলো শিশু

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৫৫ পিএম, ১৫ এপ্রিল ২০১৯ সোমবার

রাজধানীর উত্তরা এলাকার একটি বাসা থেকে ৪ বছর বয়সী আয়ান খান নামের এক শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

রোববার রাতে ৯৯৯ এ ফোন পেয়ে উত্তরার ১৪ নম্বরের একটি বাড়ির তৃতীয় তলা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

 

উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম বলেন, শিশুটি আটকা পড়ার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই বাচ্চাটি রুমের ভেতরে কাঁদছে। তারপর অত্যাধুনিক যন্ত্র ডোর ওপেনার ব্যবহার করে ১০ মিনিটের মধ্যে অক্ষত অবস্থায় উদ্ধার করে তাকে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়। 

তিনি আরো জানান, শিশুটির বাবা ও মা অন্য রুমে টিভি দেখছিল। শিশু বাচ্চাটি পাশের রুমে গিয়ে দরজা লক করে দেয়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করেও প্রতিবেশীরা বাচ্চাটিকে উদ্ধার করতে পারিনি। তারপর ৯৯৯ এ কল দেয়।