শুক্রবার   ১৩ মার্চ ২০২৬   ফাল্গুন ২৮ ১৪৩২   ২৪ রমজান ১৪৪৭

‘অন্তঃসত্ত্বা’ মালাইকা আরোরা!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:২৫ পিএম, ১৫ এপ্রিল ২০১৯ সোমবার

আর কয়েকদিন পরেই বলি মহলে বাজতে চলেছে বিয়ের সানাই। কেননা আসছে ১৯ এপ্রিল বিয়ে করতে চলেছেন বলিউডের দুই তারকা মালাইকা আরোরা ও অর্জুন কাপুর। আপাতত এমনটাই খবর ভেসে বেড়াচ্ছে বলিউডে। 

তবে এর মধ্যেই মালদ্বীপে নিজেদের ছোট খাটো হানিমুন সেরে দেশে এসেছেন এ জুটি। আর তারপরই হঠাৎ হাসপাতালে দেখা মিললো তাদের। এ নিয়ে শোরগোল পড়ে গেছে বলিমহলে। হঠাৎ এমন কি বা হলো যে হাসপাতালে যেতে হয়েছে ‍তাদের।

 

তারা অসুস্থ এমন খবরও জানা যায়নি। আর এ কারণেই মালাইকার প্রেগন্যান্সির নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই বলছেন প্রেগন্যান্সি টেস্ট করতেই হাসপালে গিয়েছেনব তারা। -বিজনেস টাইমস ও হিন্দুস্তান টাইমস

জানা গেছে, গত ১২ এপ্রিল বিকেলে মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে দেখা মিলেছে মালাইকা আরোরা ও অর্জুন কাপুরের। তবে কেন তারা হাসপাতালে গিয়েছিলেন, সেটি এখনো জানা যায় নি। এই যুগলকে হাসপাতালের এমআরআই ও সিটিস্ক্যান বিভাগের প্রবেশপথ দিয়ে বেরোতে দেখা যায়। এ জুটিকে দেখামাত্রই ফটোশিকারীরা ছবি তুলতে শুরু করেন।

একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, সম্ভবত তিনি (মালাইকা) অন্তঃসত্ত্বা।

আরেকজন বিস্ময় প্রকাশ করে লিখেছেন, তিনি কি অন্তঃসত্ত্বা, দুজনই যে হাসপাতালে?

আবার এক ভক্ত তো মালাইকা ও অর্জুনের সুখী জীবনের জন্য শুভকামনাও জানিয়েছেন।

বিয়ের ব্যাপারে মুখে কুলুপ এঁটে আছেন মালাইকা ও অর্জুন। তবে মালাইকা বারবার বলেন, সবই গণমাধ্যমের তৈরি। গণমাধ্যমই এর জন্য দায়ী। তবে অর্জুন কাপুরের সঙ্গে ভালোবাসার কথা কিন্তু অস্বীকার করেননি মালাইকা।