সোমবার   ০৯ মার্চ ২০২৬   ফাল্গুন ২৪ ১৪৩২   ২০ রমজান ১৪৪৭

উবারের গাড়িতে যেসব জিনিস ফেলে যান ঢাকার যাত্রীরা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:১৬ পিএম, ১১ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

বিশ্বের অন্যতম অন ডিমান্ড রাইড শেয়ারিং কোম্পানি উবার বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশে রাইডিং সেবা দিচ্ছে। প্রতিষ্ঠানটি তৃতীয়বারের মতো তাদের ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ ইনডেক্স প্রকাশ করেছে। ২০১৮ সালের ওপর ভিত্তি করে তৈরি এই ইনডেক্সে দেখানো হয়েছে কোনো কোনো জিনিসগুলো ঢাকার যাত্রীরা উবারের গাড়িতে ভুলে রেখে যান। উবার জানিয়েছে, ঢাকার উবার যাত্রীরা সবচেয়ে বেশি ফেলে যান তাদের ফোন ও ক্যামেরা। যাত্রীদের মধ্যে জিনিসপত্র ভুলে রেখে যাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি দেখা গেছে ছুটির দিনগুলোতে বিশেষ করে শুক্র ও শনিবারে দুপুর ১২টা থেকে বিকাল ৩টার মধ্যে।

প্রতিষ্ঠানটি বলছে, প্রতিসপ্তাহে হাজার হাজার মানুষ তাদের বিভিন্ন ধরনের জিনিস ভুলে গাড়িতে রেখে যান। যাত্রীরা প্রায়ই যেসব জিনিস ভুলে রেখে যান, তার উপর ভিত্তি করে ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ ইনডেক্স তৈরি করা হয়েছে। উবারের এই ইনডেক্সটি প্রকাশ করার অন্যতম উদ্দেশ্য হলো, যাত্রীদের তাদের প্রিয় জিনিসটি ফিরিয়ে দেয়া। বেশির ভাগ সময় ঢাকাবাসী উবারে যে ১০টি জিনিস ভুলে রেখে যান, সেগুলো হলো- (১) মোবাইল ফোন বা ক্যামেরা (২) ব্যাগপ্যাক বা ফোল্ডার বা বক্স (৩) মানিব্যাগ (৪) কাপড় (৫) চাবি (৬) চশমা (৭) ছাতা (৮) হেডফোন বা স্পিকার (৯) গহনা বা মেক-আপ সামগ্রী (১০) ঘড়ি ঢাকাবাসীর উবারে ফেলে যাওয়া অনন্য জিনিসপত্র (১) গরুর মাংস (২) লিচু (৩) শাড়ি ও ব্লাউজ পিস (৪) টুথব্রাশ (৫) গলদা চিংড়ি (৬) ইউকেলেলে (৭) মিষ্টির বক্স (৮) বানারসি ব্ল্যাঙ্কেট (৯) নারিকেল (১০) আইসক্রিম।

উবার বলছে, গত বছরের ২১ ও ২৪শে মার্চ এবং ২৪ ডিসেম্বর এই তিনদিন ঢাকার যাত্রীরা সবচেয়ে বেশি পরিমাণ জিনিস ভুলে গাড়িতে রেখে গিয়েছিলেন। যেসব জিনিস যাত্রীরা ভুল করে গাড়িতে ফেলে রেখে যান তা ফেরত পাওয়ার একটি নির্দেশিকাও দিয়েছে উবার।

নির্দেশিকা

উবার অ্যাপ চালু করে মেন্যুতে গিয়ে যদি চালক ফোন ধরেন এবং নিশ্চিত করেন যে তার কাছে জিনিসটি আছে তাহলে তার সঙ্গে যোগাযোগ করে নিজের জিনিসটি নিয়ে নিন। যদি নিজের মোবাইল হারিয়ে যায় তাহলে কাছের কোনো মানুষের ফোন নম্বর ব্যবহার করুন। “কন্ট্যাক্ট মাই ড্রাইভার অ্যাবাউট এ লস্ট আইটেম” অপশনটি সিলেক্ট করুন। “রিপোর্ট অ্যান ইস্যু” বাটনটি সিলেক্ট করুন। “ইয়োর টিপস” বাটনে চাপ দিন এবং যে আপনার জিনিসটি হারিয়ে গেছে সেটি সিলেক্ট করুন। “আই লস্ট অ্যান আইটেম” বাটনটি সিলেক্ট করুন। স্ক্রলের করে নিচে নামুন এবং যে ফোন নম্বরে আপনার সাথে যোগাযোগ করতে হবে সেটি লিখুন। কিছুক্ষণের মধ্যে আপনাকে কল করা হবে এবং সরাসরি চালকের সাথে সংযোগ করিয়ে দেয়া হবে। যদি চালকের সাথে যোগাযোগ করতে না পারেন তাহলে অ্যাপের “ইন অ্যাপ সাপোর্ট” অপশনটি সিলেক্ট করুন এবং রিপোর্ট করুন। উবারের সাপোর্ট টিম আপনাকে সাহায্য করবে।