সোমবার   ০৯ মার্চ ২০২৬   ফাল্গুন ২৪ ১৪৩২   ২০ রমজান ১৪৪৭

মেদিকেই ক্ষমতায় চান ইমরান খান!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৪৮ পিএম, ১০ এপ্রিল ২০১৯ বুধবার

ভারতে ঘনিয়ে আসছে আসন্ন লোকসভা নির্বাচনের সময়ক্ষণ। দিন গড়িয়ে রাত পোহালেই শুরু হবে দেশটির সাধারণ নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে দেশটিতে তৈরি হয়েছে অন্যরকম আমেজ। সে প্রভাব পড়ছে পাকিস্তানেও। 

সংবাদমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের নির্বাচন সম্পর্কে এক সাক্ষাৎকারে বলেছেন, ভারতের নির্বাচনে মোদি জয়ী হলে সেটি দু’দেশের মধ্যকার শান্তি প্রক্রিয়ার জন্য ভালো হবে।

 

তিনি আরো বলেন, মোদির দু’টি রূপ। একটি হলো নির্বাচনের আগের মোদি, অপরটি হলো নির্বাচনের পরের। বিজেপি না এসে যদি ক্ষমতায় অন্য কোনো দল আসে তাহলে কাশ্মীর সমস্যার কোনো সমাধান করা কঠিন হয়ে পড়তে পারে।

সে ক্ষেত্রে সংকটটি আরো স্পর্শকাতর হয়ে উঠবে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। তার মতে, আফগানিস্তান, ভারত, ইরান এ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান পাকিস্তান এবং পাক নাগরিকদের জন্য খুবই প্রয়োজনীয়।

অন্যদিকে, পাক পররাষ্ট্রমন্ত্রী শহ মাহমুদ কুরেশি রোববার এক বিবৃতিতে বলেন, ভোটের আগে চলতি মাসেই পাকিস্তানে ফের একবার স্ট্রাইক চালাতে পারে ভারত। 

আগামী ১১ এপ্রিল থেকে ভারতের লোকসভা নির্বাচনে ভোট শুরু হবে। মোট সাত দফায় হবে এরে ভোটগ্রহণ। ফলাফল ঘোষণা করা হবে ২৩ মে।