সোমবার   ০৯ মার্চ ২০২৬   ফাল্গুন ২৫ ১৪৩২   ২০ রমজান ১৪৪৭

আফগানিস্তানে গাড়ি বোমা বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিক নিহত

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৩৯ পিএম, ৯ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

আফগানিস্তানে গাড়ি বোমা বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ সেনা সদস্য। 

সোমবার কাবুল থেকে ৫০ কিলোমিটার উত্তরের বাগরাম এয়ার বেসের কাছে রাস্তায় এই ঘটনা ঘটে।

 

নিহতদের মধ্যে তিনজন যুক্তরাষ্ট্রে সরকারি কর্মচারী এবং একজন ঠিকাদার।

 

এই হামলার পেছনে তালেবানের হাত রয়েছে বলে মনে করছে আফগান কর্তৃপক্ষ।

এর আগে জালালাবাদে জোড়া বিস্ফোরণে আরও তিনজন নিহত হন। ২০১৯ সালের এখন পর্যন্ত আফগানিস্তানে সাতজন মার্কিন সেনা নিহত হয়েছেন।

বর্তমানে দেশটিতে প্রায় ১৪ হাজার মার্কিন সেনা রয়েছে। সম্প্রতি আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় তালেবানের সঙ্গে আলোচনা চালাচ্ছে যুক্তরাষ্ট্র।