মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬   ফাল্গুন ২৫ ১৪৩২   ২১ রমজান ১৪৪৭

পাকিস্তানে জিডিপি আরো হ্রাস পাবে ৩.৪ শতাংশ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:২৩ পিএম, ৮ এপ্রিল ২০১৯ সোমবার

এশীয় উন্নয়ন ব্যাংক এর আগে পাকিস্তানের জিডিপি ৩.৯ শতাংশে নেমে আসার পূর্বাভাস দিলেও বিশ্বব্যাংক বলছে এ প্রবৃদ্ধি হবে আসলে ৩.৪ শতাংশ। বিশ্বব্যাংকের নতুন এক প্রতিবেদনে বলা হচ্ছে পাকিস্তানের সরকারি ঋণের পরিমান দাঁড়িয়েছে গত ১৭ বছরে সর্বোচ্চ যা দেশটির অর্থনীতির আকারের ৮২.৩ শতাংশ। একই সঙ্গে বাজেট ঘাটতি দাঁড়িয়েছে ২.৬ ট্রিলিয়ন রুপি। গত বছরে পাকিস্তান মুসলিম লীগের শাসনামলের চাইতেও বর্তমান ক্ষমতাসীন দল তেহরিক-ই- ইনসাফের শাসনামলে অর্থনৈতিক সংকট ও সার্বিক নেতিবাচক সূচক আরো বৃদ্ধি পেয়েছে।

এদিকে বৈদেশিক মজুদের সংকটের পাশাপাশি পাকিস্তানে ডলার প্রতি স্থানীয় মুদ্রা খোলা বাজারে বিক্রি হচ্ছে ১৪৮ রুপি। ডলার আটকে রাখার অভিযোগ উঠেছে এবং খোলাবাজারে তা পাওয়া দুস্কর হয়ে পড়েছে। মুদ্রাকারবারি থেকে শুরু করে যারা ডলার আটকে রেখেছেন এমন ব্যক্তিদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চলছে এবং গতকাল এমন এক অভিযানে ব্যক্তির কাছ থেকে ৪ কোটি ডলার উদ্ধার করা হয়।