বৃহস্পতিবার   ৩০ এপ্রিল ২০২৬   বৈশাখ ১৬ ১৪৩৩   ১৩ জ্বিলকদ ১৪৪৭

পাকিস্তানি বাহিনীর গুলিতে ৫ ভারতীয় সেনা নিহত

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:১৭ পিএম, ৭ এপ্রিল ২০১৯ রোববার

সীমান্ত চৌকিতে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে পাঁচ ভারতীয় সেনা সদস্য নিহত হয়েছে বলে দাবি পাকিস্তানের। এছাড়া এতে আরো অনেকে আহত হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী গণসংযোগ অধিদফতর (আইএসপিআর) শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর পাকিস্তান ট্যুডে'র।

 

খবরে বলা হয়েছে, নিয়ন্ত্রণ রেখায় চিরিকট সেক্টরে বেসামরিক লোকজনকে বিনা উসকানিতে হামলা চালায় ভারতীয় সেনা। ভারতীয় সেনার গুলিতে এক নারী ও চার শিশুসহ ছয় ব্যক্তি আহত হয়। এই হামলার জবাবে সীমান্তে ভারতীয় সেনাবাহিনীকে লক্ষ করে পাল্টা আক্রমন চালায় পাকিস্তান। এতে ভারতীয় ৫ সেনা নিহত হয় বলে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে।

তবে এ সম্পর্কে এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি।