মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬   ফাল্গুন ২৫ ১৪৩২   ২১ রমজান ১৪৪৭

মোদির জেল হবে: রাহুল গান্ধী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:২৪ পিএম, ৬ এপ্রিল ২০১৯ শনিবার

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন,  'আমি আপনাদের বলছি, নির্বাচনের পর তদন্ত হবে। আর জেল হবে চৌকিদারের (মোদির)। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নথি বলছে, নরেন্দ্র মোদি নথি বদলেছিলেন আর প্রত্যেকটি ফাইটার জেট কিনেছিলেন ১,৬০০ কোটি টাকা দিয়ে।'

 

বৃহস্পতিবার নাগপুরে একটি নির্বাচনী জনসভায় রাহুল এসব কথা বলেন।

তিনি বলেন, ফাইটার জেট কেনার চুক্তিতে পরিবর্তন করে দাম বাড়িয়ে দেন নরেন্দ্র মোদি।

 

আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভারতের রাজনৈতিক নেতারা ব্যাপকহারে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। ভারতে কয়েক দফায় লোকসভা নির্বাচনের প্রথম দফায় ১১ এপ্রিল ভোট হবে ২২টি রাজ্যের মোট ৯১ টি আসনে। এরপর ১৮ এপ্রিল দ্বিতীয় দফা, ২৩ এপ্রিল তৃতীয় দফা, ২৯ এপ্রিল চতুর্থ দফা, ৬ মে পঞ্চম দফা, ১২ মে ষষ্ঠ দফা ভোট অনুষ্ঠিত হবে। ফল ঘোষণা হবে ২৩ মে।