বুধবার   ১৬ সেপ্টেম্বর ২০২৬   আশ্বিন ১ ১৪৩৩   ০৩ রবিউস সানি ১৪৪৮

ফ্যাশনেবল কভার গার্ল আলিয়া

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:২৮ এএম, ৫ এপ্রিল ২০১৯ শুক্রবার

গ্রাজিয়া ইন্ডিয়া ম্যাগাজিনের চলতি মাসের প্রচ্ছদে দেখা গেল আলিয়া ভাটের ফ্যাশনেবল উপস্থিতি। গোলাপি মেটালিক শাড়ি পরেছিলেন আলিয়া প্রচ্ছদের ছবিতে। ব্লাউজের ডিজাইন রিমঝিম দাদুর। স্বর্ণ ও হীরাখচিত চমতকাত একটি আংটি ছিল হাতে। রানিওয়ালা ১৮৮১ কালেকশনের আংটি এটি।

 


ম্যাগাজিনের ভেতরের একটি ছবিতে আলিয়া পরেছিলেন গুচির লেদারের পোশাক। স্ট্রাকচার ব্লাউজের ডিজাইনার গৌরব গুপ্ত।


আরেকটি ছবিতে চওড়া বেল্টওয়ালা মেটালিক পোশাকে দেখা গেছে এই অভিনেত্রীকে। পোশাকটির নকশা করেছেন অমিত আগারওয়াল।


আলিয়ার চুল সাজিয়েছেন গ্যাব্রিয়াল জর্জিও। মেকআপ  করেছেন পুনেট বি সাইনি। সব মিলিয়ে আলিয়া পুরোদস্তুর ফ্যাশনেবল ও আবেদনময়ী ছিলেন পত্রিকার পাতাজুড়ে।