সেই হামলাকারীর মানসিক স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:১৭ এএম, ৫ এপ্রিল ২০১৯ শুক্রবার
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলাকারী ব্রেন্টন ট্যারান্টের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন আদালত। গত মাসে এই সন্ত্রাসী দুটি মসজিদে ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে ৫০ জনকে হত্যা করে। খবর বিবিসি'র
স্থানীয় সময় শুক্রবার নিউজিল্যান্ড হাইকোর্টের বিচারক ক্যামেরন মেন্ডার এ নির্দেশ দেন।
এর আগে শুক্রবার সকালে ট্যারান্টকে আদালতে হাজির করা হয়। এরপরই এই হামলাকারী শুনানির জন্য উপযোগী কিনা তা নিশ্চিত হতে তার মানসিক স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেন আদালত। এসময় সংক্ষিপ্ত শুনানি হয় এবং তখন ট্যারান্ট কোনো মন্তব্য করেননি।
এই পরীক্ষার মাধ্যমে জানা যাবে যে, হামলাকারী সন্ত্রাসী পাগল নাকি স্বাভাবিক। এটা নিশ্চিত হওয়ার পরই তাকে শুনানির জন্য আদালতে নেয়া হবে।
