মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬   ফাল্গুন ২৫ ১৪৩২   ২১ রমজান ১৪৪৭

তুরস্কে পুনরায় ভোট গণনার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক:

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:০৪ পিএম, ৪ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

তুরস্কের স্থানীয় নির্বাচনে হেরে গিয়ে ভোট কারচুপির অভিযোগ তুলেছে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের রাজনৈতিক দল একে পার্টি। দলটির অভিযোগ গ্রহণ করে দেশটির জাতীয় নির্বাচন বোর্ড ভোট পুনরায় গণনার ঘোষণা দিয়েছে।

ইস্তাম্বুলের নির্বাচনে জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টির (একে পার্টি) ভরাডুরি ঘটে। ভরাডুবি মেনে নিতে আপত্তি জানিয়ে ভোট পুনরায় গণনার দাবি জানায় একে পার্টি।
 
বুধবার দেশটির নির্বাচন বোর্ডের প্রধান সাদি গুভেন জানিয়েছেন, ইস্তাম্বুলের ৮টি জেলার ভোট আবারো গণনা করা হবে।

নির্বাচনের প্রাথমিক ফলে সামান্য ব্যবধানে একে পার্টিকে হারিয়ে জয় লাভ করেছে সিএইচপি। সিএইচপি জানিয়েছে, একে পার্টির দাবি অনৈতিক।

এদিকে নির্বাচন নিয়ে আঙ্কারায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গুভেন বলেন, পুনরায় ভোট গণনার মাধ্যমে অবৈধ ভোট বাছাই করা হবে। আর এ সিদ্ধান্ত নজিরবিহীন নয়, এর আগেও এমন ঘটনা ঘটেছে।