মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬   ফাল্গুন ২৫ ১৪৩২   ২১ রমজান ১৪৪৭

সীমান্তে পাকিস্তানের গুলিতে সাত ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:০১ পিএম, ৪ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

রাওয়ালকোট সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে সাত ভারতীয় সেনা নিহত হয়েছে। এ সময় তাদের গুলিতে আরো ১৯ সেনা আহত হয়েছে বলে দাবি করা হয়। 

এর আগে ওই নিয়ন্ত্রণরেখায় ভারতীয় বাহিনীর হাতে তিন পাক সেনা নিহত হয়। তাদের দাবি, বিনা উসকানিতে এমন হামলার জবাবে ভারতীয় সাত সেনাকে গুলি করে হত্যা করেছে পাকিস্তান সেনাবাহিনী। 
পাকিস্তান সেনাবাহিনীর আইএসপিআর মঙ্গলবার এ তথ্য জানায়।
 
বিবৃতিতে বলা হয়, ভারতীয় সেনাবাহিনী বিনা উসকানিতে পাকিস্তানে গুলি চালালে এর পাল্টা জবাব হিসেবে ভারতীয় কয়েকটি নিরাপত্তাচৌকিও ধ্বংস করে পাকিস্তান।

এতে আরো বলা হয়, ভারতীয় সেনাবাহিনী জনবহুল এলাকা খুইরাতে নিয়ন্ত্রণরেখা বরাবর হামলা চালালে ১৮ বছর বয়সী এক পাকিস্তানি তরুণ শহীদ হয়। এছাড়া তিনজন নারী গুরুতর জখম হয়।

এদিকে মঙ্গলবার সকালে ভারতীয় বাহিনী অনর্থক গুলি চালিয়ে রাওয়ালকোট এলাকায় গুলি চালায়। এতে তিন পাকিস্তানি সেনা শহীদ হন।

নিহত তিন সেনা হলেন, মুহাম্মদ রিয়াজ, আজিজুল্লাহ এবং শহিদ মানসাব।

পাকিস্তানি সেনাবাহিনীর আইএসপিআর দাবি করছে, ভারতীয় সেনাবাহিনী গত ৪৮-৭২ ঘণ্টা যুদ্ধবিরতি লঙ্ঘন করে সীমান্তে উত্তেজনা বৃদ্ধি করেছে। পাকিস্তান এর যুগোপযোগী জবাব দিয়েছে।