মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬   ফাল্গুন ২৫ ১৪৩২   ২১ রমজান ১৪৪৭

মালয়েশিয়ায় নাজিব রাজাকের বিচার শুরু

আন্তর্জাতিক ডেস্ক:

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৫৮ পিএম, ৪ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে শুরু হচ্ছে দুর্নীতি মামলার বিচার কার্যক্রম। বুধবার থেকে আনুষ্ঠানিক ভাবে এ বিচার কার্যক্রম শুরু হয়। 

নাজিব রাজাক ১ মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ (১ এমডিবি) তহবিল কেলেঙ্কারিতে অভিযুক্ত। 
 
অভিযোগ আছে, নাজিব রাজাক ১ এমডিবি তহবিল থেকে ৬৮ কোটি ১০ লাখ ডলার আত্মসাৎ করেছেন। দেশটির কৌশলগত বিনিয়োগে রাষ্ট্রীয় এই তহবিল ব্যবহার করে অর্থনীতিকে চাঙ্গা করার কথা ছিল। কিন্তু ওই অর্থ বিলাসবহুল জীবনযাপন, হলিউডের একটি ছবিতে এবং একটি সুপার প্রমোদতরী খাতে ব্যবহার করা হয়।

তবে দুর্নীতির এমন অভিযোগ প্রথম থেকেই অস্বীকার করে আসছে নাজিব রাজাক। খবর বিবিসি।

এদিকে এখন পর্যন্ত নাজিব রাজাকের বিরুদ্ধে মোট ৪২টি মামলা হয়েছে। এর বেশির ভাগই ১ এমডিবি তহবিলের সঙ্গে সংশ্লিষ্ট। এসব মামলার বিচার কাজ ১২ই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা আজ বুধবার থেকে শুরু হচ্ছে।

মালয়েশিয়া সরকার যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিলের বিনিয়োগ বিষয়ক ব্যাংক গোল্ডম্যান স্যাশের বিরুদ্ধেও ফৌজদারি অভিযোগ দায়ের করেছে। মালয়েশিয়ার অভিযোগ,  ১ এমডিবি তহবিলের অর্থ ভিন্নখাতে ব্যবহারে সহায়তা করেছে ব্যাংকটি। তবে দেশটির এমন অভিযোগ অস্বীকার করেছে গোল্ডম্যান স্যাশে।