সোমবার   ১৩ জুলাই ২০২৬   আষাঢ় ২৯ ১৪৩৩   ২৭ মুহররম ১৪৪৮

সৌদিতে হোটেলে আগুন, উদ্ধার ৭০০

আন্তর্জাতিক ডেস্ক:

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৫৩ পিএম, ৪ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

সৌদি আরবের মক্কারয় একটি হোটেলে অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় হতাহত না হলেও সেখান থেকে ৭০০ জনকে নিরাপদে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। খবর দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস

মঙ্গলবার ওই হোটেলের ১২ তলার একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স। 

অবশ্য আগুন নিয়ন্ত্রণে আনার আগেই হোটেলের বিভিন্ন কক্ষের বেশকিছু জিনিস পুড়ে যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে দ্রুত উদ্ধার কাজ শুরু করায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগেও ২০১৫ সালে মক্কার একটি হোটেলের আটতলায় অগ্নিকাণ্ড ঘটে।