সোমবার   ১৩ জুলাই ২০২৬   আষাঢ় ২৯ ১৪৩৩   ২৭ মুহররম ১৪৪৮

যুক্তরাজ্যে দুই বাংলাদেশি অভিবাসীর কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক:

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:০০ পিএম, ৪ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

মাদক সরবরাহে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই ব্রিটিশ বাংলাদেশিকে কারাদণ্ড দিয়েছে যুক্তরাজ্যের আদালত। তারা হলেন- জয়নাল আবেদিন ও সমুন মিয়া। বুধবার স্নেয়ার্সব্রুক ক্রাউন কোর্টে এই দণ্ডাদেশ দেয়া হয়।

পুলিশের অভিযোগপত্রে দাবি করা হয়েছিল, তারা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সদস্য। সমন্বিত এক অভিযানের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়েছিল।
 
ওল্ড বেথনাল গ্রীন এলাকার বা‌সিন্দা জয়নালকে হেরোইন ও কোকেন ‌সরবরাহে অভিযোগে চার বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। অন্য‌দিকে ইসল অব ডগসের বা‌সিন্দা সামুন একই অভিযোগে তি‌ন বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

পুলিশের অভিযোগপত্র অনুযায়ী জয়নাল ও সামুন ২২ জ‌নের এক‌টি সংঘবদ্ধ মাদক ব্যাবসায়ী দ‌লের সদস্য।  চক্রের ১৯ সদস্য পুরুষ, বাকী তিনজন নারী। 

অভিযোগপত্রে বলা হয়েছিল, গোটা চক্রটি সবাই পুর্ব লন্ডনে মাদক ব্যবসায় জড়িত ছিল।