মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬   ফাল্গুন ২৫ ১৪৩২   ২১ রমজান ১৪৪৭

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:১৭ পিএম, ২ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে সোমবার ভোরে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

নিহত মিলন উপজেলার মনাকষা ইউপির তারাপুর মড়লপাড়া গ্রামের কালু শেখের ছেলে।

 

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ সরোয়ার বলেন, সীমান্ত দিয়ে গরু আনতে ভারতে যান মিলনসহ আরো কয়েকজন। এ সময় ভারতের ৭৮ বিএসএফ শোভাপুর ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মিলন মারা যান। পরে মিলনের মরদেহ তার সহযোগীরা বাংলাদেশে নিয়ে আসে।