শনিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৬   আশ্বিন ৩ ১৪৩৩   ০৬ রবিউস সানি ১৪৪৮

রিসেপশনে জামাইকে নাচ শেখালেন প্রিয়াঙ্কার মা 

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:৩৩ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার

 

রিসেপশনে জামাইকে নাচ শেখালেন প্রিয়াঙ্কার মা (ভিডিও)

প্রিয়াঙ্কা চোপড়ার রিসেপশন। আর সেখানে চমক থাকবে না, তাও আবার হয় না কি? বৃহস্পতিবার রাতে বলিউডের বন্ধুদের জন্য রিসেপশনের আয়োজন করেছিলেন পিগি চপস। সেখানেই মেয়ে জামাই নিক জোনাসকে নাচের স্টেপ শিখিয়ে দিলেন শাশুড়ি অর্থাৎ প্রিয়াঙ্কার মা মধু চোপড়া।

তাদের এই রিসেপশনে ছিল যেন ‘চাঁদের হাট’। রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, অনুরাগ কাশ্যপ, পরিণীতি চোপড়া, জাহ্নবী কপূর, অনুষ্কা শর্মাসহ বলি মহলের প্রায় সব তারকাই উপস্থিত ছিলেন সেখানে। বলিউড স্টাইলে নেচে আসর জমিয়ে দিয়েছিলেন সকলে। সেখানেই নিককে ঠুমকা শিখিয়েছেন মধু।

 

 

ডিসেম্বরের ১ এবং ২ তারিখ জোধপুরের উমেদ ভবনে খ্রিস্টান এবং হিন্দু মতে বিয়ে করেন প্রিয়াঙ্কা-নিক। ৪ ডিসেম্বর তাদের দিল্লির রিসেপশনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৯ ডিসেম্বর মুম্বইতে বন্ধু, আত্মীয়দের জন্য রিসেপশনের আয়োজন করেছিলেন নবদম্পতি। তবে হনিমুনের পরিকল্পনা নিয়ে এখনই মুখ খুলতে রাজি নন এই জুটি।