সোমবার   ১৩ জুলাই ২০২৬   আষাঢ় ২৯ ১৪৩৩   ২৭ মুহররম ১৪৪৮

পেরুতে বাসে অগ্নিকাণ্ডে নিহত ২০

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৫৭ পিএম, ১ এপ্রিল ২০১৯ সোমবার

পেরুতে বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে। রবিবার রাতের এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বাসটি একটি স্টপে থামলে এতে আকস্মিক আগুন লেগে যায়। ওই সময় বাসটিতে অনেক যাত্রী ছিল। তবে ঠিক কতজন যাত্রী ছিল সে সম্পর্কে কিছু জানা যায়নি।