মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬   ফাল্গুন ২৫ ১৪৩২   ২১ রমজান ১৪৪৭

জার্মানিতে বিমান বিধ্বস্ত, রুশ নারী ধনকুবের নিহত

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৫৫ পিএম, ১ এপ্রিল ২০১৯ সোমবার

জার্মানিতে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে এক রুশ নারী ধনকুবের নিহত হয়েছেন।

নিহতের নাম নাতালিয়া ফিলেইভা (৫৫)। তিনি রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান সংস্থা সাইবেরিয়া এয়ারলাইনস-এর (এস-৭) মালিক।

 

জানা গেছে, ব্যক্তিগত উড়োজাহাজে করে ফ্রান্সের কান শহর থেকে দেশে ফিরছিলেন নাতালিয়া।

 

জার্মানির ফ্রাঙ্কফুর্টের এগলসবাক বিমানবন্দরের কাছে ৬-সিট বিশিষ্ট এক ইঞ্জিনের ওই বিমানটি রবিবার বিধ্বস্ত হয়। এই ঘটনায় বিমানের পাইলটসহ তিন যাত্রীই মারা গেছেন।

প্রসঙ্গত,  ফোর্বস ম্যাগাজিন বলছে, নাতালিয়ার মোট সম্পদের পরিমাণ ৬০ কোটি ডলার।