মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬   ফাল্গুন ২৫ ১৪৩২   ২১ রমজান ১৪৪৭

`সবুজ দ্বীপ` আন্দামানে টানা ৯ বার ভূমিকম্প

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৩৬ পিএম, ১ এপ্রিল ২০১৯ সোমবার

ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ। একবার নয়, সোমবার সকালে পর পর ৯ বার কেঁপে উঠল আন্দামান। প্রতি কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৭ থেকে ৫.২। টানা ২ ঘণ্টা বারে বারে কেঁপে উঠেছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি৷

ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ-১৮ জানায়, আতঙ্ক সৃষ্টি হয়েছে গোটা দ্বীপপুঞ্জে। প্রথম কম্পনটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৯। ভোর ৫টা ১৪ মিনিটে প্রথম কম্পন হয়। এর কয়েক মিনিটের মধ্যেই ফের ৫ রিখটার স্কেলে তীব্রতায় কেঁপে ওঠে দ্বীপপুঞ্জ। শেষ কম্পনটি হয় সকাল পৌনে ৭টার দিকে। এর মাত্রা ছিল ৫.২। পৃথিবীতে যত ভূমিকম্পপ্রবণ অঞ্চল রয়েছে, তার মধ্যে অন্যতম আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ৷

 

গত কয়েক সপ্তাহ ধরে প্রতিদিনই ২-৩ বার করে কম্পন চলছে আন্দামান দ্বীপপুঞ্জে। আবহাওয়বিদদের আশঙ্কা, খুব শিগগিরই বড় ভূমিকম্পের সম্ভাবনা দেখা দিয়েছে। সাধারণত ছোট ছোট কম্পন চলতে চলতেই বড়সড় ভূমিকম্প হয়।