মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬   ফাল্গুন ২৫ ১৪৩২   ২১ রমজান ১৪৪৭

ভারতের অ্যান্টি-স্যাটেলাইট মিসাইল পরীক্ষায় যুক্তরাষ্ট্রের নজরদারি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৪০ পিএম, ৩১ মার্চ ২০১৯ রোববার

মহাকাশে অন্যতম শক্তিশালী দেশ হিসেবে আমেরিকা, রাশিয়া ও চীনের পর চতুর্থ দেশ হিসাবে আত্মপ্রকাশ করছে ভারত। এর অংশ হিসেবে বুধবার মহাকাশে অ্যান্টি স্যাটেলাইট মিসাইল পাঠিয়ে বড়সড় সাফল্যের মুখ দেখেছে ভারত। কিন্তু ওই অভিযানের সময় ভারতের উপর নজর রাখছিল আমেরিকা। এমন জল্পনা তৈরি হয়েছে।

শোনা যাচ্ছে, ভারত মহাসাগরে মার্কিন এয়ারবেস দিয়েগো গার্সিয়া থেকে একটি এয়ারক্রাফট উড়িয়ে পুরো বিষয়টার উপর নজরদারি করা হচ্ছিল। যদিও সেই দাবি অস্বীকার করেছে ওয়াশিংটন। পেন্টাগণের দাবি, ভারতের ওইদিনের অভিযানের কথা আমেরিকা জানত। তবে তারা কোনও নজরদারি চালায়নি।

আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র লেফট্যানেন্ট কর্নেল ডেভিড ডব্লু ইস্টবার্ন জানিয়েছেন, আমেরিকা ভারতের সঙ্গে আর্থিক ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সব রকম উদ্যোগ নিচ্ছে।

 

মিলিটারি মুভমেন্টের উপর নজরদারি চালানো Aircraft Spots বলছে, ভারতের মিসাইল টেস্টে নজরদারি চালানো ওইদিন বঙ্গোপসাগরের দিকে গিয়ছিল একটি মার্কিন এয়ারক্রাফট। বিশেজ্ঞদের মতে, ভারতের ওই অভিযানে নজর ছিল আমেরিকার।

এদিকে, গত বুধবার দুপুরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সাফল্যের কথা ঘোষণা করে জানান, বিশ্বের চতুর্থ দেশ হিসেবে এই সাফল্য পেল ভারত। এর আগে কেবল আমেরিকা, চীন ও রাশিয়ার কাছেই এই ক্ষমতা ছিল।