সোমবার   ১৩ জুলাই ২০২৬   আষাঢ় ২৯ ১৪৩৩   ২৭ মুহররম ১৪৪৮

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় ৬ স্কুলছাত্রীসহ নিহত ৭

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৩৮ পিএম, ৩১ মার্চ ২০১৯ রোববার

পাকিস্তানের ভাকার শহরে বাসের ধাক্কায় রিকশায় থাকা ছয় স্কুলছাত্রীসহ ৭ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

দেশটির পুলিশ জানিয়েছে, শনিবার ওই স্কুলছাত্রীরা পরীক্ষা শেষে রিকশায় করে বাসায় ফিরছিল। সে সময় বাসটি তাদের রিকশাকে ধাক্কা দিলে ওই রিকশায় থাকা ছয় স্কুলছাত্রীও চালক নিহত হন। 

পুলিশের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছাবার আগেই বাসটিতে আগুন ধরিয়ে দেয় স্থানীয় জনতা।