রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

আফগানিস্তানে বন্যায় নিহত বেড়ে ৩২

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৫৭ এএম, ৩১ মার্চ ২০১৯ রোববার

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে বন্যায় নিহত বেড়ে ৩২ জন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

 

শুক্রবার সকালে শুরু হওয়া বন্যায় দেশটির উত্তরাঞ্চলীয় ফারায়ুব প্রদেশে ১২ জন এবং পশ্চিমাঞ্চলীয় হেরাতে দশ জন মারা গেছেন। পশ্চিমের বাদ্গিস প্রদেশে আট এবং উত্তরের বালখে ৫ জনের মৃত্যু হয়। এই বন্যায় অন্তত ৩ সহস্রাধিক বাড়িঘর ধ্বংস হয়। বন্যায় সাতটি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

হেরাত প্রদেশের মুখপাত্র জিলানি ফরহাদ বলেছেন, আকস্মিক এ ঢল শত শত বাড়ি, কিছু ঐতিহাসিব নিদর্শন, হাজার হাজার একর জমি, সেতু ও সড়কের ক্ষতি করেছে।

আকস্মিক এ বন্যা পশ্চিম আফগানিস্তানের সমস্যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। গেল কয়েক বছরের খরায় এমনিতেই এসব এলাকার লাখ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। চলতি মাসের শুরুতে হওয়া হঠাৎ বন্যাও গমের চাষাবাদকে ঝুঁকিতে ফেলেছিল।

দেশটির অনেক এলাকায় তাৎক্ষণিকভাবে জরুরি বিভাগের কর্মীদের মোতায়েন করা হয়েছে। তবে দুর্বল অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার কারণে ত্রাণকর্মীদের হিমশিম খেতে হচ্ছে।