মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬   ফাল্গুন ২৫ ১৪৩২   ২১ রমজান ১৪৪৭

ইসলাম বিদ্বেষী গবকে নিয়ে টরি নেতাদের উদ্বেগ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৩২ পিএম, ৩০ মার্চ ২০১৯ শনিবার

ইসলাম বিদ্বেষী মাইকেল গবকে নিয়ে উদ্বিগ্ন টরি পার্টির জ্যেষ্ঠ নেতারা। গব ব্রিটিশ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বলে যে কথা শোনা যাচ্ছে তাতে তারা আতঙ্কিত। 

টরি পার্টির সাবেক চেয়ারম্যান ওয়ারসি জানান, গবের মতো কোনো লোককে যেকোনো দলের নেতা হিসেবে নির্বাচিত করা হলে তা বড় ধরনের সমস্যার কারণ হিসেবে দেখা দেবে।

এ বিষয়ে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানে দেয়া এক সাক্ষাতকারে ওয়ারসি বলেন, আমি এটা কল্পনাও করতে চাই না। আমি বহু বৈঠকে বসেছিলাম। নিজের বিরক্তি থেকে যা কিছু করার আমি করেছি। কখনো কখনো ভেবেছি, তাকে প্রধানমন্ত্রী করা হয়নি বলে আল্লাহকে ধন্যবাদ।

 

গবকে নিয়ে কথা বলতে গিয়ে ওয়ারসি বলেন, টরি দলের জ্যেষ্ঠ নেতারা তার উত্থান নিয়ে উদ্বিগ্ন। কাজেই কেবল আমি একাই তাকে নিয়ে চিন্তিত না। কেননা ক্লার্ক তাকে নিয়ে কথা বলেছেন। এমনকি তার ঘনিষ্ঠ বন্ধুরাও তাকে সমালোচনা করেছেন।

উল্লেখ্য, মাইকেল গব নিজের বইতে লিখেছেন, ব্রিটেনের ৪৬ শতাংশ মুসলমান আগে নিজেদের মুসলমান তার পরে ব্রিটিশ হিসেবে বিবেচনা করে বলে জরিপে দেখা গেছে। দ্বিতীয়ত তিনি জোর দিয়েছেন, ১৮ থেকে ২৪ বছর বয়সী ১২ শতাংশ মুসলমান ব্রিটেনের মাটিতে আত্মঘাতী বোমা হামলাকে ন্যায্যতা দিয়েছে।