মাদক মামলায় সৌদি রাজপুত্রের কারাদণ্ড
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:১০ পিএম, ৩০ মার্চ ২০১৯ শনিবার
সৌদি আরবের রাজপুত্র আবদুল মুহসিন বিন ওয়ালিদ বিন আবদুল মুহসিন বিন আবদুল আজিজকে কারাদণ্ড দিয়েছে লেবাননের অপরাধ আদালত।
মাদক পাচার মামলায় ওই রাজপুত্র ও তার সহযোগীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও এক কোটি লেবানন পাউন্ডও জরিমানা করা হয়েছে। রাজপুত্রের ব্যক্তিগত বিমান থেকে ২০১৫ সালে প্রায় দুই টন মাদক উদ্ধার করা হয়েছিল।
দীর্ঘদিন শুনানির পর এ মামলার রায় দিয়েছে দেশটির অপরাধ আদালত।
