বৃহস্পতিবার   ৩০ এপ্রিল ২০২৬   বৈশাখ ১৬ ১৪৩৩   ১৩ জ্বিলকদ ১৪৪৭

কাশ্মীরে ফের ভারতীয় বাহিনীর সঙ্গে জঙ্গিদের গোলাগুলি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:০৫ পিএম, ৩০ মার্চ ২০১৯ শনিবার

কাশ্মীরে আবারও জঙ্গিদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

শনিবার ভোরে জঙ্গিদের আস্তানা ঘেরাও করলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে এই গুলির লড়াই শুরু হয়।

ঘটনাটি জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার তানিওয়াগা গ্রামের। 

 

জানা গেছে, শুক্রবার গভীর রাতে ওই গ্রামে জঙ্গিদের উপস্থিতির কথা জানতে পারে পুলিশ। সেই অনুযায়ী শুরু হয় অভিযান।

শেষ খবর পাওয়া পর্যন্ত, এই ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। সমগ্র তানিওয়াগা গ্রাম ঘিরে রেখেছে সেনা এবং পুলিশের সদস্যরা। শুরু হয়েছে তল্লাশি। ঠিক কতজন জঙ্গি সেখানে রয়েছে তা এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি।

বৃহস্পতি এবং শুক্রবারের মধ্যে ওই রাজ্যে তিন এনকাউন্টারে মোট ছয় জঙ্গি নিহত হয়। একই সঙ্গে পাকড়াও করা হয় এক জঙ্গিকে। মৃত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয় তিনটি আমেরিকান এম৪ স্নাইপার ও একে ৪৭ রাইফেল।