বৃহস্পতিবার   ১৬ জুলাই ২০২৬   শ্রাবণ ১ ১৪৩৩   ৩০ মুহররম ১৪৪৮

‘ডাবডুব’ খেতে

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:২৬ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার

মুরগি গোরাম, মাছ গোরাম, কাচকি মাছ হলা, কাঁকড়া ভুনা, শামুকের মাংস, কাচকি মাছের হুরবো, শুটকি হেবাং, নাপ্পি, থুকপা, মুংদি, শুটকি হুরবো, আম হুরবো, পাজন, তাবাদি সবজি!

নামগুলোর সঙ্গে কী পরিচিত? আপনি যদি খাদ্যরসিক একই সঙ্গে পাহাড়প্রেমী হয়ে থাকেন, তবে এই খাবারগুলো নিশ্চিত আপনার জিভে জল এনে দেবে। এগুলো চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের জনপ্রিয় সব খাবার। আর এই খাবারগুলো পাত পেড়ে খাওয়ার সুযোগ দিচ্ছে ঢাকার রেস্তোরাঁ সিএইচটি এক্সপ্রেস।

পাহাড়ের খাবার সমতলে যখন তখন একটু ফিউশন তো থাকেই। সিএইচটি এক্সপ্রেসও এর ব্যাতিক্রম নয়। দারুণ দারুণ সব ফিউশন করেছেন এই রেস্তোরাঁরা মালিক বনাম প্রধান শেফ অর্পণ চাকমা।