বৃহস্পতিবার   ০২ জুলাই ২০২৬   আষাঢ় ১৭ ১৪৩৩   ১৬ মুহররম ১৪৪৮

সাংবাদিক স্বপন কুমার মহাজনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৫৮ এএম, ২৮ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাবেক সাধারণ সম্পাদক স্বপন কুমার মহাজনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোক বার্তায় প্রধানমন্ত্রী দেশের সাংবাদিকতার জগতে স্বপন কুমারের অসামান্য অবদানের কথা স্মরণ করেন।

শেখ হাসিনা প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, প্রবীণ সাংবাদিক স্বপন কুমার মহাজন  বুধবার দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।

বুধবার বিকেলে নগরের বলুয়ারদিঘি শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। স্বপন মহাজন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি আজাদী, নয়াবাংলা, বাংলাদেশের স্বাধীনতা ও মিছিলসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেন।

তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী ছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ, চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটিসহ বিভিন্ন মহল শোক জানিয়েছে।