মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬   ফাল্গুন ২৬ ১৪৩২   ২১ রমজান ১৪৪৭

লন্ডনে ছুরিকাঘাতে আহত ৬

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:০৬ পিএম, ২৭ মার্চ ২০১৯ বুধবার

লন্ডনে পৃথক পৃথক ছুরিকাঘাতের ঘটনায় মঙ্গলবার ৬ জন আহত হয়েছে। দক্ষিণ পূর্ব লন্ডন, পূর্ব লন্ডন, হান্সলো, পশ্চিম লন্ডন, দক্ষিণ পশ্চিম লন্ডন ও উত্তর লন্ডনের টটেনহামে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে বলে জানিয়েছে লন্ডনের নগর পুলিশ।

ছুরিকাঘাতে আহতদের বয়স ১৭ থেকে ২৬ এর মধ্যে। এর মধ্যে ১৮ বছর বয়সী এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। তাকে এয়ার এম্বুলেন্সে করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়ি থেকে বেরিয়ে দুই সশস্ত্র ব্যক্তি ছুরি নিয়ে হামলা চালান। 

বিকেল সাড়ে চারটার সময় ২৬ বছর বয়সী এক লোককে হান্সলোর বেভার্সফোর্ড পার্কে একাধিককবার ছুরিকাঘাত করা হয়। বিকেল ৫টার সময় পুলিশ জানতে পারে একই এলাকার রোজমেরি এভিনিউতে আরেক ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়। সন্ধ্যা ৬টা ৫ মিনিটের সময়  টটেনহামের হাই রোডে ১৭ বছর বয়সী এক বালককে ছুরিকাঘাত করা হয়।