রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

চিকিৎসার জন্য মুক্তি পেলেন নওয়াজ শরিফ, দেশত্যাগে নিষেধাজ্ঞা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:০০ পিএম, ২৭ মার্চ ২০১৯ বুধবার

চিকিৎসার জন্য পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছয় সপ্তাহের জামিন আবেদন মঞ্জুর করেছে দেশটির সুপ্রিমকোর্ট। তাকে পাকিস্তানেই চিকিৎসা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। খবর বিবিসি'র।

মঙ্গলবার প্রধান বিচারপতি আসিফ সাঈদ খোসার নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ শুনানিতে অংশ নেন। নওয়াজ শরিফের আইনজীবী খাজা হারিস আট সপ্তাহের জামিন আবেদন করলে আদালত তা ছয় সপ্তাহের জন্য মঞ্জুর করে। ৫০ হাজার রুপি মুচলেকা নিয়ে দেওয়া এ জামিনে বলা হয়, এ সময়ে তিনি দেশের বাইরে যেতে পারবেননা।

সংক্ষিপ্ত রায়ে সুপ্রিমকোর্ট জানায়, নওয়াজ শরীফের এ জামিন বাড়ানো যেতে পারে। ছয় সপ্তাহ শেষে যদি সময়বৃদ্ধি করতে হয়, তাহলে হাইকোর্টের শরণাপন্ন হতে হবে।