শনিবার   ১৮ জুলাই ২০২৬   শ্রাবণ ২ ১৪৩৩   ০২ সফর ১৪৪৮

কক্সবাজারে শুরু হচ্ছে ‘গণ্ডি’র শুটিং

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৩৭ এএম, ২৭ মার্চ ২০১৯ বুধবার

আবার শুরু হচ্ছে ফাখরুল আরেফীন খান পরিচালিত নতুন চলচ্চিত্র‘গণ্ডি’র শুটিং। বুধবার থেকেকক্সবাজারের বিভিন্ন স্থানে চলচ্চিত্রটির দৃশ্যধারণ  হবে। এতে অংশ নিবেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ও সাংসদ সুবর্ণা মুস্তাফা। তার সঙ্গে পর্দা ভাগ করতে সোমবার কলকাতা থেকে কক্সবাজারের এসেছেন প্রখ্যাত অভিনেতা সব্যসাচী চক্রবর্তী।

রোমান্টিক-কমেডি ঘরানার ‘গণ্ডি’র কাহিনি এগিয়ে যাবে মূলত ৫৫ ও ৬৫ বছর বয়সী দু’জন নারী-পুরুষের গল্প নিয়ে। অবসরে থাকা এই বয়সে দু’জন নারী-পুরুষের বন্ধুত্ব কেমন হয়, পরিবার ও আশপাশের মানুষ বিষয়টিকে কীভাবে নেয়- এটাই উঠে আসবে চলচ্চিত্রটিতে।

 

‘গণ্ডি’তে অভিনয় প্রসঙ্গে সব্যসাচী চক্রবর্তী বলেন, ‘চলচ্চিত্রটির মুখ্য চরিত্রে অভিনয় করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। বরাবরের মতো এবারও বাংলাদেশে এসে ভালো লাগছে। এখানকার মানুষেরা এত আন্তরিক যে প্রতি মুহূর্তে আবেগপ্রবণ হয়ে পরছি।

তিনি আরো বলেন, আমার এ সম্মান প্রাপ্য কিনা- তাতে আমার সন্দেহ আছে। বাংলাদেশে এর আগে আসলেও এবারই প্রথম কক্সবাজার এলাম। দারুণ একটা জায়গা। মনে হচ্ছে আবারও এখানে আসতে হবে।’

‘গণ্ডি’ ছবিতে আরও অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, মাজনুন মিজান, আমান রেজা, পশ্চিমবঙ্গের অভিনেত্রী পায়েল মুখার্জি। এছাড়াও ছবির একটি গুরুত্বপূর্ণ শিশুশিল্পীর ভূমিকায় অভিনয় করেছেন ফিয়োনা।