বৃহস্পতিবার   ৩০ এপ্রিল ২০২৬   বৈশাখ ১৭ ১৪৩৩   ১৩ জ্বিলকদ ১৪৪৭

আফগানিস্তানে তালেবান হামলায় নিরাপত্তা বাহিনীর ৩৩ সদস্য নিহত

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৫২ পিএম, ২৬ মার্চ ২০১৯ মঙ্গলবার

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে তালেবান হামলায় নিরাপত্তা বাহিনীর ৩৩ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিগত সপ্তাহে তালেবানদের বিধ্বংসী হামলায় ২৬ সৈন্য এবং সাত পুলিশ সদস্য নিহত হয়েছেন। তবে নিহতদের পরিচয় প্রকাশ করেনি মন্ত্রণালয়।

 

সোমবার প্রদেশটির কাউন্সিল প্রধান আতাহুল্লাহ আফগান সংবাদ সংস্থা এপি’কে বলেছেন, শুক্রবার প্রদেশটির সানগিন শহরের হামলার ঘটনায় নিরাপত্তা বাহিনীর ৩১ সদস্য আহত হয়েছেন।

এ ব্যাপারে আফগানিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র সওয়াব শাহ বলেছেন, প্রদেশটির নিরাপত্তা বাহিনীকে সরকারি বিমানের মাধ্যমে সহায়তা পাঠানো হচ্ছে। পাশাপাশি সেখানে আরও সৈন্যও পাঠানো হচ্ছে।

 

এদিকে, শনিবার শুক্রবারের হামলার দায় স্বীকার করে তালেবান। তবে হামলার ঘটনায় সরকার কোনো বিবৃতি দেয়নি।