মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬   ফাল্গুন ২৬ ১৪৩২   ২১ রমজান ১৪৪৭

ককপিটে ধোয়া, নিউ ক্যালেডোনিয়ায় বিমানের জরুরি অবতরণ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৪৪ পিএম, ২৬ মার্চ ২০১৯ মঙ্গলবার

ককপিট থেকে ধোয়া বের হওয়ায় ফ্রান্স নিয়ন্ত্রিত নিউ ক্যালেডোনিয়ায় জরুরি অবতরণ করেছে অস্ট্রেলিয়ার ইউনাইটেড এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৯০০ মডেলের একটি বিমান। সোমবার বিমানটি নিউ ক্যালেডোনিয়ার রাজধানী নওমিয়ার লা টনটোটা বিমানবন্দরে জরুরি অবতরণ করে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

 

যুক্তরাষ্ট্রের এ এয়ারক্রাফটি ২৫৬ জন যাত্রী নিয়ে অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে যাত্রা শুরু করেছিল। যাত্রীদের নিরাপদেই বিমানটি থেকে নামানো হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সেসময় বিমানটির ককপিট থেকে ধোয়া বের হতে দেখেছেন বলেও জানিয়েছেন তারা। ধোয়া বের হবার সঙ্গে সঙ্গেই যাত্রীদের সামনে অক্সিজেন মাস্ক নেমে এসেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

এ ব্যাপারে স্থানীয় এক রেডিও স্টেশন জানিয়েছে, এতে বিমানে থাকা কোনো যাত্রী আহত হননি। আপাতত রাতটা যাত্রীরা মেলবোর্ন থেকে দুই হাজার ৭০০ কিলোমিটার দূরে অবস্থিত নওমিয়া শহরেই কাটাবে।