মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬   ফাল্গুন ২৬ ১৪৩২   ২১ রমজান ১৪৪৭

বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ নিউজিল্যান্ড প্রধানমন্ত্রীর

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৪০ পিএম, ২৬ মার্চ ২০১৯ মঙ্গলবার

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে হামলার ঘটনায় স্বাধীন বিচার বিভাগীয় (রয়েল কমিশন) তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। 

 

সোমবার তিনি বলেন, ১৫ মার্চ কিভাবে একজন বন্দুকধারী ৫০ জনকে গুলি করে হত্যা করলো সেটা তিনি জানতে চান।

আরডার্ন সাংবাদিকদের বলেন, ‘কিভাবে এই ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানো সম্ভব হলো এবং আমরা কি উপায়ে এ ধরনের হামলার ঘটনা বন্ধ করতে পারি তা জানতে সব ধরনের প্রচেষ্টা চালানো অত্যন্ত গুরত্বপূর্ণ।’

 

তিনি আরও বলেন, গোয়েন্দা সংস্থা ও পুলিশ বাহিনীর সদস্যরা এই ঘটনা তদন্ত করবে।