শুক্রবার   ০৭ আগস্ট ২০২৬   শ্রাবণ ২৩ ১৪৩৩   ২২ সফর ১৪৪৮

স্বাধীনতা দিবস উপলক্ষে গুগলের ডুডল

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৪০ এএম, ২৬ মার্চ ২০১৯ মঙ্গলবার

বিশ্বের অন্যতম সার্চ ইঞ্জিন গুগল বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা ও জাতীয় দিবসে তাদের হোম পেজে বিশেষ ডুডল প্রদর্শনের মাধ্যমে দিবসটি উদযাপন করছে।

বাংলাদেশের জনগণকে উৎসর্গ করা গুগলের এই ডুডলে, তিনজন মাঝির নৌকার বৈঠা বাওয়ার বাঙালি গ্রামীন দৃশ্য তুলে ধরা হয়েছে। নৌকাতে রয়েছে নানা ধরণের পন্য।

 

গুগল প্রথমবার ২০১৩ সালে বাংলাদেশের ৪৩তম স্বাধীনতা দিবসে একটি বিশেষ ডুডল পোস্ট করেছিল।

এ ছাড়া গুগল বেগম রোকেয়া দিবস এবং বিশিষ্ট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিনসহ বাংলাদেশের আরো কিছু দিবস উপলক্ষে বিশেষ ডুডল পোস্ট করে।