মঙ্গলবার   ২৮ জুলাই ২০২৬   শ্রাবণ ১২ ১৪৩৩   ১২ সফর ১৪৪৮

আউট, অর নট-আউট!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:৩৬ পিএম, ২৫ মার্চ ২০১৯ সোমবার

জানার কোন শেষ নেই তেমন ক্রিকেটের নিয়মের ও শেষ নেই। তবে সব নিয়ম ভক্তরা জানেন না। এমনকি ক্রিকেটের অনেক নিয়ম আছে যা খেলোয়াড়দেরও অজানা। এই যেমন, মিডল-স্টাম্প পড়ে গেল, কিন্তু বেলস পড়েনি! এটি আউট, নাকি নট-আউট?

 

 

এমনই এক প্রশ্নের সম্মুখিন হয়েছেন ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি। এমন একটা ছবি পাঠিয়ে  ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাকে এক সমার্থক জানতে চেয়েছেন এটিকে কী ধরা হবে।

আইসিসি ব্যাপারটি পরিষ্কার করতে সংস্থাটির আইনের ২৯.১.১ ধারা তুলে ধরেছে। এই ধারায় বলা আছে, উইকেট যদি পড়ে যায়, সেই সঙ্গে স্টাম্পের ওপর থেকে বেল সরে যায়, অথবা স্টাম্প মাটিতে পড়ে গেল, আর বেল স্থির রইলো, তবে সেই ব্যাটসম্যান আউট।